Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুইমারার কুকিছড়ায় সেনাবাহিনীর ঝটিকা অভিযান

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৪ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোনের অন্তর্গত কুকিছড়াপাড়া এলাকায় আজ ভোরে এক ঝটিকা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইউপিডিএফ (মূল) দলের ১০-১৫ জনের একটি সশস্ত্র গ্রুপ কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের নেতৃেত্ব আজ (৮ এপ্রিল ২০২৬) ভোর ৫:৩০ মিনিটে, সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর তল্লাশি দল ইউপিডিএফ এর পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করার সময় সেখানে অবস্থানরত দুই জন ইউপিডিএফ (মূল) সদস্য দৌড়ে নিকটস্থ ছড়ায় ঝাঁপ দেয়। অন্ধকারের সুযোগ নিয়ে তারা পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। সেনাসদস্যরা তাদের পিছু ধাওয়া করলেও দূর্গম ভূপ্রকৃতির কারণে তাদের আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে উক্ত বাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ০১টি দেশীয় পিস্তল, ০১টি দেশীয় পাইপ গান, ০৬ রাউন্ড পিস্তলের অ্যামোনিশন (গুলি), ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের দমনে সিন্দুকছড়ি জোনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কাপাসিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ
  • মুন্সীগঞ্জে পরিত্যক্ত বাড়িতে ১৩টি জবাইকৃত ঘোড়া
  • হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
  • ভিসা ইস্যুতে ১৩ দেশের যৌথ সিদ্ধান্ত ঘোষণা
  • জ্বালানি সংকটের মধ্যে গৌরীপুরে অবৈধ তেল মজুদের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম