Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঁচদিনের সফরে সিলেট আসছেন আরিফুল হক

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫৮ am ১৯, ফেব্রুয়ারী ২০২৬
in রাজনীতি
A A
0

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বৃহস্পতিবার পাঁচদিনের সফরে সিলেট আসছেন আরিফুল হক চৌধুরী। সোয়া দুইটার ইউএস বাংলা এয়ারের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন নতুন এই শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটে এসে প্রথমে সার্কিট হাউসে যাবেন আরিফুল হক। বৃহস্পতিবার তার আর কোন কর্মসূচি নেই।

শুক্রবার দুপুরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে জুমার নামাজ আদায় করবেন তিনি। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করবেন।

এরপর শনিবার সকালে মৌলভীবাজারে যাবেন। সকালে মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের কবর জিয়ারত করবেন, পরে বরূনা মাদ্রাসা পরিদর্শন ও পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সাথে সৌজন্য সাক্ষাত রেবেন, দুপুর আড়াইটায় দাদা-দাদীর কবর জিয়ারত করবেন, এরপর কমলগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় আসবেন।

রোববার সকাল থেকে সারাদিন নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে পরিদর্শনে যাবেন নতুন এই মন্ত্রী। তিনি পর্যায়ক্রমে এই তিন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সাথে মতবিনিময় করবেন।

সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলার নেতৃবৃন্দ, গণমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও সুধিকজনদের সাথে মতবিনিময় করবেন। এরপর দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শিরোমণি সড়ক দুর্ঘটনায় বাদল হাওলাদার নিহত
  • চরভদ্রাসনে ন্যায্য মূল্য দুধ-ডিম-মাংস
  • সরকারি নয়, নিজের গাড়িতেই তারেক রহমান
  • রমজানে সংযমে শান্তির আহ্বান: মির্জা ফখরুল
  • মৌলভীবাজার নির্বাচনী ব্যানার অপসারণে বিএনপি নেতাকর্মীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম