Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণবিরোধী অভিযান: ৫ পরিবহনকে জরিমানা

Bangla FM OnlinebyBangla FM Online
১২:০৫ am ১৪, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথভাবে পরিচালিত এক অভিযানে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ এবং নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি পরিবহনের বিরুদ্ধে ৫টি পৃথক মামলা দায়ের ও ১০,৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

বিভিন্ন যানবাহন থেকে তাৎক্ষণিকভাবে ৬টি অবৈধ হর্ন খুলে নেওয়া হয় এবং সেগুলো স্পটেই ধ্বংস করা হয়েছে। জরিমানা ও শাস্তির পাশাপাশি প্রায় ২০টি বাস, ট্রাক ও অটোরিকশায় সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

​মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাখিবুল হাসান। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার বলেন,
​”পরিবেশ রক্ষা এবং জনস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। উচ্চশব্দের কুফল সম্পর্কে চালকদের সতর্ক করা হচ্ছে এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

​উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন শ্রবণশক্তি হ্রাসসহ হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। শহরকে বাসযোগ্য রাখতে উচ্চশব্দ পরিহার করা এবং আইন মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে চালকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জীর্ণতা মুছে নতুন স্বপ্নে শুরু হলো বাংলা নববর্ষ
  • যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক
  • শাগুফতা রাব্বানীর বাংলা নববর্ষের শুভেচ্ছা
  • ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণবিরোধী অভিযান: ৫ পরিবহনকে জরিমানা
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ থাবা: ‘জিরো টলারেন্স’ অভিযানের ঘোষণা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম