Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজবাড়ীতে নির্বাচনী নিরাপত্তায় আনসার–ভিডিপির প্রস্তুতি সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
২:১৩ pm ০৯, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ তৌহিদুর রহমান, জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজবাড়ীতে নির্বাচনী নিরাপত্তার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) প্রস্তুতিমূলক সমাবেশ করেছে।

রোববার দুপুরে পৌরশহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলার দুটি সংসদীয় আসনের ৩৫৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোট ৪ হাজার ৬শ ২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন–৩৬ বিএন-এর পরিচালক রোকসানা বেগম এবং সহকারী জেলা কমান্ড্যান্ট ও ভারপ্রাপ্ত রাজবাড়ী জেলা কমান্ড্যান্ট মো. জুয়েল রানা। মো. জুয়েল রানা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে ৩ জন করে সশস্ত্র আনসারসহ মোট ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১১টি টিমে ৯৯ জন আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবেন এবং রিজার্ভ ফোর্সও রাখা হয়েছে।

রোকসানা বেগম বলেন, আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, ভোটারদের সহায়তা করা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা তাদের প্রধান দায়িত্ব। তিনি আরও বলেন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততা বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই পক্ষপাতমূলক আচরণ করা যাবে না।

সমাবেশের মাধ্যমে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করে ভোটারদের নির্বিঘ্ন ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি করা হবে।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা ও ইশতেহার প্রকাশ
  • নির্বাচনি ছবি-ভিডিও প্রচারে সদস্যদের যে নির্দেশনা দিলেন আনসার মহাপরিচালক
  • নির্বাচনের আগে মোবাইল লেনদেনে সীমাবদ্ধতা
  • প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
  • টাঙ্গাইলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম