স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত খুদে বার্তায় এই তথ্য প্রকাশ করা হয়। এর আগে ২২ ফেব্রুয়ারি ১,০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলার প্রত্যাহারের খবর জানিয়েছিল মন্ত্রণালয়।

