Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩২ pm ০৮, ফেব্রুয়ারী ২০২৬
in নির্বাচন
A A
0
মোঃ নুর আলম (গোপালপুর) টাঙ্গাইল প্রতিনিধি 
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর এলাকায় গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতামূলক প্রচারণা জোরদার হয়েছে। জুলাই যোদ্ধা এনসিপি পার্টির নেত্রী সৈয়দা আনিকা নার্গিস হ্যাঁ পক্ষে মাঠে নেমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ব্যানার ও ফেস্টুন লাগানো এবং প্রত্যন্ত এলাকায় সরাসরি মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দিনভর তিনি গোপালপুর পৌর এলাকা, কোনাবাড়ী বাজার, তামাক পট্টি, চন্দ্রাবাড়ী, ভুটিয়া, ধোপাকান্দি  সহ বেশ কয়েকটি স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
প্রচারণাকালে আনিকা নার্গিস বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে দেশের ভবিষ্যৎ আরও সুসংহত হবে। উন্নয়ন, সুশাসন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে ২৩ দফা সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মানুষকে সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব।তিনি হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে গণভোটের গুরুত্ব, সংস্কার প্রস্তাবের লক্ষ্য ও এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। পাশাপাশি তরুণ ভোটারদেরও গণভোটে অংশ নিতে আহ্বান জানান।
স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় অনেকেই এই প্রচারণাকে ইতিবাচক বলছেন। তারা মনে করেন, সচেতনতামূলক এই উদ্যোগ গণভোট সম্পর্কে জনগণের পরিষ্কার ধারণা দিতে সহায়ক হবে।গোপালপুর-ভূঞাপুর অঞ্চলে আগামী কয়েকদিন আরও প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আনিকা নার্গিস।
Tags: গণভোটগোপালপুরজুলাই
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জামালপুর-১: নাজমুলকে ‘মোনাফেক’ বললেন মিল্লাত
  • বিএনপি–গণঅধিকার প্রার্থীর একাত্মতা: বাউফলে সংবাদ সম্মেলন
  • কুমিল্লা-৫ ধানের শীষের প্রার্থীকে শুভেচ্ছা জানান যুবদল নেতা মোঃ শরীফুল ইসলাম
  • কালিহাতীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিমের সাংবাদিক বৈঠক
  • ত্যাগী নেতার পক্ষে ভোটের আবেদন জানালেন শহীদের ভাই

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম