Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

২০২৬ বিশ্বকাপের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছেন আনচেলত্তি

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৪৭ am ৩১, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের জন্য তার চূড়ান্ত স্কোয়াড প্রায় নির্ধারিত হয়ে গেছে। সোমবার (৩০ মার্চ) ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ ইঙ্গিত দেন।

আনচেলত্তি বলেন, দলের মূল কাঠামো ও সম্ভাব্য একাদশ সম্পর্কে তার স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। আগামী ১৮ মে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলেও জানা গেছে।

কোচের এই মন্তব্যের পর ব্রাজিলের অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমারের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ৩৪ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের অক্টোবর থেকে নিয়মিত খেলার বাইরে রয়েছেন।

নেইমার জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করলেও ধারাবাহিক ফিটনেস সমস্যা তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর তরুণ ও ফিট খেলোয়াড়দের বেশি গুরুত্ব দিচ্ছেন, ফলে দলে জায়গা পাওয়া নেইমারের জন্য কঠিন হয়ে উঠেছে।

সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতে কোচ মূল একাদশ যাচাইয়ের সুযোগ নিলেও একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং রাফিনহার ইনজুরি পরিকল্পনায় কিছুটা প্রভাব ফেলেছে। তবে সব মিলিয়ে স্কোয়াডে নতুনদের উপস্থিতিই বেশি দেখা যাচ্ছে।

ফিফার চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ৩০ মে হলেও ব্রাজিল তার আগেই দল ঘোষণা করবে বলে জানা গেছে। ফলে নেইমারের হাতে নিজেকে প্রমাণের সময় খুবই সীমিত।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নেইমারকে ছাড়াই বিশ্বকাপ মিশনে নামতে পারে ব্রাজিল। তবুও শেষ মুহূর্তে কোনো পরিবর্তন হলে পরিস্থিতি বদলে যেতে পারে বলে মনে করছেন ফুটবল সমর্থকরা।

Tags: ফুটবলবিশেষ নিউজবিশ্ববিশ্বকাপ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, বন্ধুকে রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগ
  • সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • হবিগঞ্জে মিরপুর মহিলা কলেজের সামনে ময়লার স্তূপ
  • রূপগঞ্জে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ফরিদপুরে পাটের গোডাউনে আগুন; ৩ লক্ষাধিক টাকার ক্ষতির দাবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম