Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল

Tanazzina TaniabyTanazzina Tania
১:১৮ pm ১০, জানুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসায় বহু বছর পরে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, ‘আজ এক কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। তিনি দূর থেকে এই দেশ বিনির্মাণের যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন, তাতে গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। তাদের প্রত্যাশা-বহু বছর পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে পারব।’

আজ শনিবার বেলা ১১ টায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমগুলোর সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টা ২০ মিনিটে মাওলানা আবুল কালাম আজাদের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত সাংবাদিকের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

পরে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বক্তব্যের শুরুতেই সেই মহীয়সী নারীকে স্মরণ করতে চাই যিনি সারাটা জীবন দেশের জন্য নিজের জীবনটা উৎসর্গ করেছেন, তিনি হলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে আরও স্মরণ করতে চাই ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের এবং ২৪ এর জুলাই যোদ্ধাদের, যারা ফ্যাসিস্ট বিরোধী গণ-অভ্যুত্থানে জীবন দিয়ে আমদের একটি অভূতপূর্ব গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি করে দিয়েছে।

অনুষ্ঠানে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

Tags: বিএনপিমির্জা ফখরুল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হরমুজ প্রণালী বন্ধ, পারস্য উপসাগরে ২০০টি তেলের ট্যাংকার আটক
  • ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • মৌলভীবাজারে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১
  • টাঙ্গাইলের মির্জাপুরে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটা মালিককে জরিমানা
  • শরীয়তপুরের ভেদরগঞ্জে অবৈধ সীসা কারখানায় অভিযান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম