আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মো. তাজুল ইসলামকে সরিয়ে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO. XIX OF 1973) এর Section 7 অনুযায়ী ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য বর্ণিত আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মো. আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদে নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বরের স্মারকে মো. তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে এবং নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

