ইরাকের রাজধানী বাগদাদ-এ এক মার্কিন নারী সাংবাদিক অপহরণের শিকার হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১ এপ্রিল) The New York Times-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ইরানে সমর্থিত গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ-এর সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে ইরাকি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, অপহরণের ঘটনায় তার সম্পৃক্ততা থাকতে পারে।
অপহৃত সাংবাদিকের নাম শেলি কিটলসন। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Politico এবং BBC-এর ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর হিসেবে মধ্যপ্রাচ্য থেকে নিয়মিত প্রতিবেদন করতেন।
এ ঘটনায় এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

