Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অমর একুশে আজ, ভাষার অধিকারে আত্মত্যাগের ৭৪ বছর

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩২ am ২১, ফেব্রুয়ারী ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

মাগো, ওরা বলে—সবার কথা কেড়ে নেবে ,মায়ের ভাষায় কথা বলার আকুতি—কবিতার এই পংক্তিতেই যেন ধরা পড়ে একুশের চেতনা।

১৯৫২ সালের এই দিনে, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে উত্তাল হয়ে ওঠে তৎকালীন পূর্ব বাংলার রাজপথ। ১৪৪ ধারা উপেক্ষা করে আন্দোলনে নামা ছাত্র-জনতার ওপর গুলি চালায় পুলিশ। শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা আরও অনেকে।

তাদের রক্তের বিনিময়েই প্রতিষ্ঠিত হয় বাংলায় কথা বলার অধিকার।

আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের আত্মত্যাগ আজ শুধু বাংলাদেশের নয়, বিশ্বজুড়ে ভাষার অধিকার রক্ষার প্রতীক।

দিবসটি উপলক্ষে সারাদেশে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের মানুষ।

আজিমপুর কবরস্থানে দোয়া ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন উপাসনালয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রার্থনা।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তারা একুশের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, অধিকার ও সমতার পথকে আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব, সোয়াত, ডগ স্কোয়াডসহ বিভিন্ন ইউনিট মোতায়েন রয়েছে। ৬৪টি ক্যামেরায় পুরো এলাকা রাখা হয়েছে নজরদারিতে।

ডিএমপি নগরবাসীকে নির্ধারিত রুট ব্যবহার করে শহীদ মিনারে প্রবেশ ও বের হওয়ার নির্দেশনা দিয়েছে।

বাঙালি জাতির জন্য একুশ—একদিকে শোক, অন্যদিকে গৌরব। রক্তে লেখা এই ইতিহাস আজও পথ দেখায়—ভাষা, অধিকার আর আত্মমর্যাদার সংগ্রামে।

Tags: Bangladesh Language Movementআন্তর্জাতিক মাতৃভাষা দিবসএকুশে ফেব্রুয়ারিএকুশের ইতিহাসভাষা আন্দোলন ১৯৫২মাতৃভাষার অধিকারশহীদ দিবস
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জ অমর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুুত শহীদ মিনার
  • সদরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
  • বাউফলে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন
  • সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা বললেন জামায়াত আমির
  • ভূমিকম্পে কাঁপল দুই দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম