Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সালথায় সড়কে বালুর বস্তা ফেলে শামা ওবায়েদের গাড়ি আটকিয়ে দেয়ার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৪ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in Lead News, রাজনীতি
A A
0

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি:

নির্বাচনী সভায় যাওয়ার পথে সড়কের ওপর বালুর বস্তা ফেলে রেখে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসেনর বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি বহর আটকিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর বাড়ি ও মাদরাসা রামকান্তুপুর ইউনিয়নের
বাহিরদিয়া গ্রামে। সোমবার বিকেলে বাহিরদিয়া বাজারে ধানের শীষের নির্বাচনী সভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী সভায় যোগ দিতে যাওয়ার পথে বাহিরদিয়া এলাকায় সড়কের ওপর বালুর বস্তা ফেলে রেখে শামা ওবায়েদের গাড়ি বহর আকটিয়ে দেওয়া হয়। পরে নেতাকর্মীরা সড়ক থেকে বালুুর বস্তা সরিয়ে গাড়ি বহর নিয়ে সভায় যোগদান।

তারা আরো জানান, শামা ওবায়েদ আসার কারণে বাহিরদিয়া বাজারের সব দোকানপাট বন্ধ করে রেখে ব্যবসারীরা উধাও হয়ে যায়। এমনকি বাজারের টিউবয়েল পর্যন্ত খুলে রাখা হয়। এতে নির্বাচনী সভায় আসা নেতাকর্মীরা একটু পানি পর্যন্ত খেতে পারেনি।

এ ঘটনার পর শামা ওবায়েদ ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, আজকে বালুর বস্তা ফেলে রাস্তা বন্ধ করে রাখবে। এটা তো আওয়ামী লীগ করেছিল। ফ্যাসিবাদের সময় বেগম খালেদা জিয়ার বাড়ির সামনে বালু ফেলেছিল। সেটা তো এখন এই স্বাধিন দেশে দেখতে চাই না। দেশ গণতান্ত্রিক পথে হাটছে।

তিনি আরো বলেন, সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাচ্ছে। এতে তো আমাদের বিএনপি নেতাকর্মীরা বাধা ও সমস্যা সৃষ্টি করছে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যারা প্রার্থী আছে, সবাই স্বাধিনভাবে ভোট চাইবে। এই পরিবেশের জন্যই তো ১৭ বছর সংগ্রাম করা হয়েছে। এখন জুলাই গণঅভ্যুত্থানের পরেও যদি সেই পরিবেশটা না পাই, তাহলে অত্যন্ত দু:জনক।

শামা ওবায়েদ বলেন, আজকে আমি বিস্মিত হয়েছি। আমি একটা কর্মসুচি দিয়ে বাহিরদিয়া গ্রামে। বাহিরদিয়া তো কারো ব্যক্তিগত সম্পত্তি না। যে কেউ এখানে প্রোগ্রাম করতে পারে। আমরা গিয়েছি, প্রথমে বালু দিয়ে রাস্তা বন্ধ করে রাখা হয়েছিল। তারপরে বাজারের একটা দোকানও খোলা রাখেনি।

তিনি বলেন, আমাদের সাথে সিনিয়র সিটিজেন, মুরব্বী ও মা-বোনের থাকে। পানির পিপাসা লাগলে কেউ যে একটা বোতলের পানি কিনে খাবে, সেই ব্যবস্থাও ছিল না। একটা ওষুধের দোকানও খোলা ছিল। এটা অত্যন্ত অমানবিক কাজ। অন্য প্রার্থীদের অনুরোধ করবো, এই কাজটা আর কেউ করবেন না। এ বিষয় কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই।

এ বিষয় সালথা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজুর রহমান বলেন, সড়কে বালুর বস্তা ফেলে বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ি বহর আটকিয়ে দেওয়ার ঘটনা সম্পর্কে আমরা কিছুই জানি না। তবে এটা যদি কেউ করে থাকে, তাহলে দু:খজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Tags: বিএনপিরাজনীতিশামা ওবায়েদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম