Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মিঠাপুকুরে পাগল কুকুরে কামড়ানো গরুর মাংস বিক্রির অভিযোগ, চাঞ্চল্য সৃষ্টি

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১৩ pm ০৭, মার্চ ২০২৬
in অপরাধ, সারাদেশ
A A
0

মোঃ রতন বাবু, ভ্রাম্যমান প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলা-এর ১নং খোঁড়াগাছ ইউনিয়নের সর্দারপাড়া গ্রাম-এ পাগল কুকুরে কামড়ানো একটি গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন একই গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল রাজ্জাক এবং তার ছেলে আশিকুর রহমান।

স্থানীয়রা জানায়, প্রায় তিন মাস আগে একটি কুকুর গরুটিকে কামড় দেয়, যা পরে পাগল হয়ে যায়। বিষয়টি নিয়ে স্থানীয় প্রাণী চিকিৎসকের পরামর্শে গরুটিকে মেরে ফেলে মাটির নিচে চাপা দেওয়ার সুপারিশ করা হয়।

তবে অভিযোগ অনুযায়ী, পরামর্শ উপেক্ষা করে গতকাল গভীর রাতে আব্দুল রাজ্জাক ও আশিকুর রহমান গরুটিকে জবাই করে মাংস বিক্রি করেছেন।

আশিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করেন এবং বলেন, “আমরা গরুটিকে রুপসি বিল এলাকায় মাটির নিচে পুঁতে রেখেছি।” পরে সাংবাদিকদের চাপের মুখে তিনি স্বীকার করেন যে গরুর মাংস গোপনে বিক্রি করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলতাব হোসেন বলেন, এ ধরনের গরুর মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। অভিযোগ পেলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। আপনার মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।

ঘটনাটি জানাজানি হওয়ার পর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। বিশেষত রমজান মাসে এমন অসতর্ক ও নৈতিক অবহেলাপূর্ণ কাজের জন্য দায়ীদের শাস্তির দাবি করেছেন সচেতন নাগরিক সমাজ।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসক-কর্মকর্তারা
  • ইরান প্রতিবেশীদের কাছে ‘আত্মসমর্পণ’ করেছে, দাবি ট্রাম্পের
  • যশোরে নকল চালের মহড়া: নামি ব্র্যান্ডে মোড়কজাত প্রতারণা!
  • দেড় যুগেও ভাগ্য বদলায়নি ১ কিমি সড়কের
  • জয়পুরহাটে বিজিবি অভিযানে ২৫ কেজির কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম