Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মান্দায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৩৯ pm ২৪, ফেব্রুয়ারী ২০২৬
in অপরাধ
A A
0

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফেটগ্রামের বাসিন্দা মো. বাবুল হোসেন (৪৮) সম্প্রতি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকলেও একই এলাকার কয়েকজন ব্যক্তি তা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

এ ঘটনায় মো. সিরাজ উদ্দিন (৫০), মো. বেলাল হোসেন (২৮) ও মো. জাহাঙ্গীর হোসেন (৩০)-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারা ফেটগ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ভুক্তভোগীর অভিযোগ, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তারা তার জমি দখল করে ঘর নির্মাণ শুরু করেন। নতুন ভবনের কার্নিশ তার ঘরের ভেতরে ঢুকে পড়ায় বাড়িটি ঝুঁকিতে রয়েছে বলেও দাবি করেন তিনি। গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে নির্মাণকাজে বাধা দিলে তাকে গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয় এবং জমিতে গেলে প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।

তবে অভিযুক্ত মো. বেলাল হোসেন বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আইন অনুযায়ী জমিতে বসতবাড়ি নির্মাণ করছি। মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নরসিংদীতে ডিবির বিশেষ অভিযান, প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার আসামী
  • ইউএনও’র তৎপরতায় ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি অপসারণ
  • নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান
  • নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির
  • বেগমবাজার-মৌলভীবাজারের ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী এস এম মাসুদ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম