Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জ্বালানি সংকটের মধ্যে গৌরীপুরে অবৈধ তেল মজুদের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৩৬ pm ০৮, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

গৌরীপুর প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদের অভিযোগে সোয়াদ ফিলিং স্টেশনের ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেলে উপজেলার ৮ নম্বর ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় অবস্থিত সোয়াদ ফিলিং স্টেশনে পরিদর্শনকালে এ ঘটনা ধরা পড়ে। এজাহার সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহে কর্মরত সার্টিফিকেট সহকারী মো. আফসারুল ইসলাম জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন।

ভৈরব বাজার ডিপো (কিশোরগঞ্জ) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১, ২ ও ৪ এপ্রিল প্রতিদিন ১৩ হাজার ৫০০ লিটার করে মোট ৪০ হাজার ৫০০ লিটার এবং ৬ ও ৭ এপ্রিল প্রতিদিন ৯ হাজার লিটার করে মোট ১৮ হাজার লিটার জ্বালানি সরবরাহ করা হয়। মোট ৫৮ হাজার ৫০০ লিটার জ্বালানি সরবরাহের তথ্য পাওয়া যায়।

তবে পরিদর্শনের সময় ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত (৩০) দাবি করেন, তিনি মাত্র ৩ এপ্রিল ৯ হাজার লিটার পেট্রোল গ্রহণ করেছেন। তার এই বক্তব্যের সঙ্গে সরবরাহ তথ্যের বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায় বলে জানানো হয়।

পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্য ও যাচাই-বাছাইয়ে অবৈধভাবে তেল মজুদের অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫ ও ২৫ডি ধারায় গৌরীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিকে আটক করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলছে।

Tags: অবৈধ মজুদগৌরীপুরজ্বালানি তেলপুলিশফিলিং স্টেশনবিশেষ ক্ষমতা আইনময়মনসিংহমামলাসোয়াদ ফিলিং স্টেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুদ্ধ যেভাবে ইরানকে মধ্যপ্রাচ্যের চালকের আসনে বসিয়ে দিল
  • চুয়াডাঙ্গায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪০০ হেক্টর জমির ফসল
  • গরমে পানিশূন্যতা কেন এত ভয়ের কারণ
  • কাপ্তাইয়ে উৎসবের আমেজে নববর্ষ ও বৈসাবি উদযাপনের প্রস্তুতি সভা
  • ভূরুঙ্গামারীতে রেজিলিয়েন্স ইনোভেশন প্রকল্পের সভা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম