Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ

Bangla FMbyBangla FM
২:৩৪ pm ১৯, মার্চ ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের সড়কপাড়া এলাকার মৃত রাম প্রসাদ (রবি দাস) এর ছেলে বাবুলাল রবি দাসের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। তারা দাবি করেন, প্রায় ৪৫ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করে আসছেন এবং নিয়মিত খাজনা প্রদানসহ বৈধভাবে জমির মালিকানা ভোগ করছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—মোঃ কামরুল, সোহেল, তোফায়েল আহমেদ ও আম্বিয়া—দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করছেন। তাদের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক উচ্ছেদের অভিযোগও আনা হয়েছে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, গত ১৩ মার্চ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় জাহেদ মিয়া নামের একজন বলেন ,এই জায়গা বাবুলাল রবিদাসের পৈত্রিক সম্পত্তি, কামরুল এখানে জোরপূর্বক ঘর তুলতেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

নাসিরনগর থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রামকানাই বলেন, ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ঘর তুলতে নিষেধ করে এসেছি।

ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা পায় এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

Tags: সংখ্যালঘসংখ্যালঘু
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঈদের আনন্দ নয়, বনসংলগ্ন বাওয়ালি পরিবারে নীরব কান্না
  • দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০
  • পিছিয়ে পড়া মানুষের সাথে আনন্দ ভাগ করে নেওয়াই প্রকৃত ঈদ: ডা. অচিনপুরী
  • কালাইয়ে ৪৮৫ জন পেলেন ঈদ উপহার
  • নরসিংদীর বেদে পল্লী ও অসহায় পরিবারকে ঈদ উপহার দিলেন ড. আবদুল মঈন খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম