Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‎রামপালে মাছের ঘের দখল লুটপাট ও অগ্নিসংযোগ এর অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ০৪, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি:
‎

‎বাগেরহাটের রামপাল উপজেলায় মাছের ঘের দখল ও লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করার পর পরবর্তীতে তার কর্মচারীদের মারধর, পুনরায় মাছ লুটপাট এবং ঘেরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ঘেরের বাসাটি সম্পূর্ণ পুড়ে যায়।
‎
‎ঘটনার দিনই তিনি রামপাল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার বাসিন্দা শেখ ইমরোজ দীর্ঘদিন ধরে নিজ মালিকানাধীন মাছের ঘেরে চাষাবাদ করে আসছেন। কিন্তু পূর্ব বিরোধের জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার ঘের দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।
‎
‎অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে শেখ রাজু,হাওলাদার ইকবাল হোসেন বাবু,সরদার হুরাই,সরদার নাইমসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।
‎
‎ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ দিবাগত রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে তার মাছের ঘেরে প্রবেশ করে। এ সময় তারা ঘেরের পাহারাদার কর্মচারীদের মারধর করে, বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত মাছ লুটপাট করে এবং ঘেরের বাসস্থানে অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৪০ কেজি চিংড়ি লুটপাট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
‎
‎এর আগে একই ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুক্তভোগী রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। কিন্তু পুনরায় এ ধরনের ঘটনা ঘটায় তিনি থানায় লিখিত অভিযোগ দাখিল করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎
‎অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে এবং ঘের দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে বিষয়টি একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
‎
‎ভুক্তভোগী তার সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
‎
‎এ বিষয়ে রামপাল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট
  • হরমুজ প্রণালী নৌরুট খোলার ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটি স্থগিত
  • এপ্রিলে আসছে একাধিক তাপপ্রবাহ
  • ‘সাউন্ড বক্স বাজালে তাকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’, কুষ্টিয়ায় মাইকিং
  • লক্ষ্মীপুরে জেলেদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম