Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ময়মনসিংহ-৩ আসনে বিএনপি প্রার্থীর কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ০৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রাজনীতি
A A
0
Oplus_131072

Oplus_131072

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৩ (১৪৮) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করেছে বিএনপি। সোমবার ০২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় পৌর বিএনপি কায্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসেইন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল ও আচরণবিধি মেনে বিএনপি প্রার্থী ও তার নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে অভিযোগ করে তিনি বলেন, “এই আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান ও তার সহযোগীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে আমাদের প্রার্থী, নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে অশালীন বক্তব্য, হুমকি ও উসকানিমূলক কথা বলে আসছেন।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে ছাত্রদল নেতা মো. মামুন আল-আমিনকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরদিন ৩০ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই, হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত (বর্তমানে জামিনে থাকা) মাসুদ পারভেজ কার্জনও মোবাইল ফোনে একই ব্যক্তিকে হুমকি দেন বলে দাবি করা হয়। এসব ঘটনার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

অ্যাডভোকেট নুরুল হক বলেন, এসব হুমকি ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় একাধিক লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি। এতে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিএনপি প্রার্থীকে সমর্থন জানাচ্ছেন। এই জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী পরাজয় আঁচ করতে পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভয়ভীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনের শেষাংশে সাংবাদিকদের উদ্দেশে অ্যাডভোকেট নুরুল হক বলেন, “আপনারা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে হুমকি-ধামকি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসী ও প্রশাসনের নজরে আনবেন।” একই সঙ্গে তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম