Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

লালমনিরহাট আদিতমারীতে মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপর হামলার অভিযোগ

Bangla FMbyBangla FM
১০:১৫ pm ০৪, অক্টোবর ২০২৫
in অপরাধ
A A
0

লালমনিরহাট প্রতিনিধি:

শনিবার (০৩ অক্টোবর ২০২৫) বেলা ১২ টার দিকে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের রহিমা বাজার এলাকায় মন্দিরের স্বেচ্ছাসেবকদের ওপর পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন।

কিসামত বড়াইবাড়ী বটতলা রাধা কৃষ্ণ ভজনাশ্রম মন্দিরের সভাপতি শ্রী বিশাম চন্দ্র রায় বাদী হয়ে ২১ জন নামীয় আসামি
ও অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর দুর্গোৎসবের অষ্টমী তিথিতে মন্দির থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন
আসামিরা নারী ও মেয়েদের উত্ত্যক্ত করে। স্থানীয়ভাবে ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি আপোষ মীমাংসা করলেও
এর জের ধরে ৩ অক্টোবর শনিবার দুপুরে আবারও সংঘর্ষ ঘটে।

অভিযোগে বলা হয়, সেদিন দুপুরে মন্দিরের স্বেচ্ছাসেবক অনুকুল চন্দ্র রায় (২২), নয়ন চন্দ্র রায় (১৭) ও তীর্থ চন্দ্র রায় (২১) এর ওপর আসামিরা লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তাদের মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এছাড়া, হামলায় এগিয়ে গেলে আরেক স্বেচ্ছাসেবক গোপাল চন্দ্র রায়কেও ছোড়া ও লোহার রড দিয়ে
আঘাত করা হয়। এতে তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।

বাদীর অভিযোগ, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মন্দিরের স্বেচ্ছাসেবকদের হত্যার উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর জানান, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: আদিতমারীমন্দিরের স্বেচ্ছাসেবকলালমনিরহাট
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিএনপিতে রাষ্ট্রপতি ও স্পিকার পদ নিয়ে জোর আলোচনার প্রস্তুতি
  • যুক্তরাজ্য পাঠাচ্ছে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার পূর্ব ভূমধ্যসাগরে সাইপ্রাসের নিরাপত্তা শক্তিশালী করার জন্য
  • ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা
  • আইএইএ-র মূল বক্তব্য : ইরান পারমাণবিক বোমা বানানোর প্রমাণ নেই
  • দেশে ১৪ দিনের ডিজেল মজুদ আছে: বিপিসি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম