Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
৮:১২ pm ১৭, মার্চ ২০২৬
in অপরাধ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে এক সমাজকর্মীর ওপর হামলার অভিযোগে মামুন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার জগন্নাথপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গত ১১ মার্চ বুধবার রাত প্রায় ১২টা ১৫ মিনিটে মৌলভীবাজারের মাজ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনার সূত্রপাত ঘটে। হোসাইন আহমদ তার ব্যক্তিগত গাড়িতে গ্যাস নিতে সেখানে যান এবং সিরিয়ালে অপেক্ষা করছিলেন। এ সময় সিরিয়াল ভেঙে অন্য একটি সিএনজি আগে গ্যাস নেওয়ার চেষ্টা করলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় অভিযুক্ত মামুন ক্ষিপ্ত হয়ে হোসাইন আহমদ ও নাজমুল ইসলামের ওপর হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

পুলিশ আরও জানায়,গ্রেফতারের সময় মামুন তার কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং দায়িত্বরত কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মামুনকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে,ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ
  • কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু
  • ইসরায়েলের অস্ত্র কারখানায় ইরানের ড্রোন হামলা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম