গণভোটের রায় অমান্য করার মধ্য দিয়েই দেশে নতুন করে ফ্যাসিবাদের পুনরুত্থান শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ ঠেকাতে প্রয়োজনে কঠোর আন্দোলনে নামতে তারা প্রস্তুত, এমনকি প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতেও পিছপা হবেন না।
ডা. শফিকুর রহমানের ভাষায়, গণভোটের রায় অস্বীকার করার দিন থেকেই নতুন রাজনৈতিক বাস্তবতায় ফ্যাসিবাদের সূচনা হয়েছে।
তিনি আরও জানান, কোনো দলের স্বার্থে নয়, বরং দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষার লক্ষ্যেই তাদের এই আন্দোলন চলবে।

