নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচরে একটি আশ্রয়ণ প্রকল্পে এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন। হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল আনোয়ার বলেন, নারীর সাথে জায়গা- জমি নিয়ে সমস্যা।
নির্যাতনের ঘটনা প্রপাগান্ডা। নারী অভিযোগ করে বলেন, শনিবার রাতে ঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় তাকে নির্যাতন করা হয়। নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার, ডা: মোস্তাফিজুর রহমান বলেন, হাতিয়া থেকে আসা একজন রোগী দুপুর ১২ টায় তার হামলা করে আহত করার ঘটনা নিয়ে হাসপাতালে আসে। আমরা সে অনুযায়ী হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা দেই।
পরে বিকেলে এসে পুনরায় বলে তাকে নির্যাতন করা হয়েছে। আমরা তখন রোগীকে শারীরিক পরীক্ষার জন্য আমাদের গাইনি বিভাগে পাঠিয়েছি। গাইনি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত ফলাফল জানাবেন।
স্থানীয় গ্রাম পুলিশ নুরউদ্দিন বলেন, তারা এ ঘটনার পর নারীর বাড়িতে যান। এবং নির্যাতনের কোনো প্রমান পাননি।হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, একটি মহল বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারনা চালাচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ও এনসিপি যুগ্ন মূখ্য সমন্বয়ক নোয়াখালী ৬ হাতিয়া আসনের বিজয়ী প্রার্থী আব্দুল হান্নান মাসুদ নারীকে নির্যাতনের অভিযোগ তোলেন।

