Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে শিক্ষককে মারধরের অভিযোগ, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

Bangla FM OnlinebyBangla FM Online
৭:০১ pm ১৪, ফেব্রুয়ারী ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর, বরিশাল,

উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে এক স্কুল শিক্ষককে মারধরের অভিযোগে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল প্রায় ৩টার দিকে হারতা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে আক্রান্ত করেন। শিক্ষক উত্তম কুমার জানান, তিনি বাজারে গেলে হঠাৎ তার ওপর হামলা চালানো হয়।

অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী অভিযোগ অস্বীকার না করে দাবি করেছেন, চার মাস আগে শিক্ষকের সঙ্গে একটি তরুণীর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি হামলাকে “শাস্তি প্রদান” হিসেবে ব্যাখ্যা করেছেন।

অন্যদিকে শিক্ষক উত্তম কুমার জানিয়েছেন, ওই তরুণী তার ছাত্রী নন এবং উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ভাইরাল ভিডিওটি তারা দেখেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাকেরগঞ্জে  ঢাকাগামী লাবিবা পরিবহন দূর্ঘটনায় নিহত-১, আহত-১০
  • সাতক্ষীরার উন্নয়নে দায়িত্বশীলতার সাথে কাজ করার ঘোষণা নবনির্বাচিত এমপির
  • শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
  • নতুন সরকারের শপথের দিনক্ষণ জানালেন প্রেস সচিব
  • সিলেটের প্রত্যাশা, মন্ত্রিসভা গঠন ঘিরে জল্পনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম