ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য খাগড়াছড়িতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার সব ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে গেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে প্রিজাইডিং অফিসাররা উপজেলা পরিষদ কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে সরঞ্জাম গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনোয়ার সাদাত জানিয়েছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়িতে মোট ৫ লাখ ৫৪ হাজার ১১৩ জন ভোটার অংশ নেবেন। জেলায় ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

