মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলের হামলার কারণে ইরানের আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। নিরাপত্তাজনিত কারণে আজও ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে বিমানবন্দরে ভোগান্তির চিত্র দেখা গেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দেশি ও বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত থাকায় যাত্রীরা চরম অসুবিধায় পড়েছেন।
অনেক যাত্রীর ভিসার মেয়াদ সীমিত থাকায় তারা অনিশ্চয়তার মধ্যে আটকা পড়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশপথ নিরাপদ হলে ধাপে ধাপে ফ্লাইটগুলো চালু করা হবে।

