Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে এয়ারগান উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৪ pm ০৭, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দেশের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-৯,সিলেট বিভাগ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ও মৌলভীবাজার এলাকায় মাদক,অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনসহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
র‍্যাব-৯ এর তথ্য অনুযায়ী,৫ আগস্ট ২০২৪ খ্রিঃ থেকে এই অঞ্চলে তারা ৪২টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ১৬৫৭০ গ্রাম বিস্ফোরক, ১১৯টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগান উদ্ধার করেছে। এই সাফল্য সিলেট বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখেছে।
এর ধারাবাহিকতায়,র‍্যাব-৯ এর সিপিসি-২, মৌলভীবাজারের আভিযানিক দল একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়নের মতিগঞ্জ বাজারের আশপাশে এয়ারগান লুকানো থাকতে পারে।
প্রত্যক্ষ অনুসন্ধানের জন্য র‍্যাবের আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২.১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। তারা মতিগঞ্জ বাজারের পাশে উদনাছড়া ব্রিজের নিচে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়। এসময় কোনো সন্দেহভাজনকে সঙ্গী হিসেবে পাওয়া যায়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা ও অভিযান চলমান রয়েছে।
Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝালকাঠি ১ আসেন প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছে স্বতন্ত্র প্রার্থীরা
  • নীলফামারী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী মাঠ থেকে সরে এসে বিএনপি প্রার্থীকে সমর্থন ঘোষণা
  • সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ
  • ফরিদপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার
  • বাউফলে চরমোনাই পীরের নির্বাচনি জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম