Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

৩১ মাস পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩২ বিলিয়ন ডলার ছাড়াল

Tanazzina TaniabyTanazzina Tania
১০:২৭ am ১৯, অক্টোবর ২০২৫
in Lead News, অর্থনীতি
A A
0

৩১ মাস পর আবারও দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাজার থেকে সম্প্রতি আরও ৩ কোটি ৮০ লাখ ডলার কেনার পর বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ০২ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৭ দশমিক ২০ বিলিয়ন ডলার। রপ্তানি আয় ও প্রবাসী আয় (রেমিট্যান্স) বৃদ্ধির কারণে ডলার প্রবাহ বেড়ে যাওয়ায় এ উন্নতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ডলারের সরবরাহ বাড়ায় এর দর দ্রুত কমে যাচ্ছিল। বাজার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে উদ্বৃত্ত ডলার কিনে নিচ্ছে। চলতি অর্থবছরের (জুলাই–১৪ অক্টোবর) মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ২১২ কোটি ৬০ লাখ ডলার কিনেছে। এতে ডলারের দাম এখন ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে, যা গত জুলাইয়ে ১১৯ টাকা ৫০ পয়সা পর্যন্ত নেমে গিয়েছিল।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের আগস্টে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ বিলিয়ন ডলার ছাড়ায়। এরপর ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের আগে, গত জুলাই শেষে তা ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমে আসে। সরকার পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত রিজার্ভ বেড়েছে ৬ দশমিক ৭২ বিলিয়ন ডলার।

২০২৩ সালের ৮ মার্চ রিজার্ভ ৩২ বিলিয়নের নিচে নেমেছিল। একই বছরের জুন থেকে আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম-৬ হিসাব পদ্ধতি চালু হয়, তখন রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক ও অর্থনৈতিক বিশ্লেষকদের তথ্যানুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরের শুরু থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এসেছে ৮৮৭ কোটি ডলার, যা ১৭ দশমিক ৪০ শতাংশ বেশি। পাশাপাশি রপ্তানি আয়ও প্রথম তিন মাসে প্রায় ৬ শতাংশ বেড়েছে।

এ ছাড়া আইএমএফসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা থেকে ঋণ ও বাজেট সহায়তা পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

Tags: বৈদেশিক মুদ্রার রিজার্ভ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট গণনায় কেউ সুযোগ নিতে চাইলে প্রতিরোধ করতে হবে: তারেক রহমান
  • আগামীকাল পবিত্র শবে বরাত
  • প্রবাসী আয়ে স্বস্তি, রিজার্ভ আবার ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • শেরপুরে নিহত জামায়াত নেতার কবর জিয়ারতে জামায়াত আমির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম