Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে খাবার নিশ্চিত করার পরামর্শ

Nuri JahanbyNuri Jahan
১:০৮ pm ১৮, মার্চ ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

রমজানের এক মাস সিয়ামের পর মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঘরে ঘরে নানা সুস্বাদু খাবারের আয়োজন হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আনন্দের সঙ্গে স্বাস্থ্যও রক্ষা করতে হবে।

তাদের পরামর্শ অনুযায়ী, হঠাৎ করে অতিরিক্ত তেল-চর্বিযুক্ত বা মসলাদার খাবার খেলে হজমের সমস্যা, গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে। তাই ঈদের দিন হালকা নাশতা দিয়ে শুরু করা উচিত। দুধ-সেমাই, পায়েশ বা কাস্টার্ড নেওয়া যেতে পারে, তবে পরিমিতভাবে। মিষ্টি তৈরিতে অতিরিক্ত চিনি, ঘি ও মার্জারিন কম ব্যবহার করা ভালো।

ঈদের প্রধান খাবারে পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সঙ্গে মাংস থাকলেও যারা স্বাস্থ্য সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে ভুগছেন, তাদের জন্য পরিমিত পরিমাণে খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। মাছ, ডিম বা অল্প মাংস নিরাপদ বিকল্প হতে পারে। খাবারের আগে সবজি ও সালাদ এবং পরে ভাত বা পোলাও খাওয়া হজম ও রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখে।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, রান্নায় কম তেল ব্যবহার, বেক, গ্রিল বা স্টিম করা খাবার বেছে নেওয়া এবং ঘি-মাখন সীমিত ব্যবহার করা উচিত। এছাড়া প্রতিদিন অন্তত ১০০ গ্রাম সবজি বা সালাদ এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। ভারী খাবারের পরে বোরহানি, লেবু পানি, জিরা পানি বা ঘরে তৈরি জুস হজমে সহায়ক। কোল্ড ড্রিঙ্কস ও কৃত্রিম পানীয় এড়ানো উচিত।

খাবারের পরে সরাসরি শুয়ে পড়া ঠিক নয়, অন্তত দুই ঘণ্টা বিরতি রাখা ভালো। হালকা হাঁটাহাঁটি বা ব্যায়াম হজম ও শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে।

সচেতন খাদ্যাভ্যাস, পরিমিতি ও স্বাস্থ্যকর রান্না মানলে ঈদ উদযাপন হবে আরও স্বাস্থ্যসম্মত ও আনন্দঘন।

Tags: ঈদডায়াবেটিসপানিফিটনেসবিশেষ নিউজস্বাস্থ্যকর খাবারস্বাস্থ্যপরামর্শহজম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যশোরে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম
  • তরমুজবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ীর মৃত্যু
  • ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতে ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবে
  • গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা
  • বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে চরম আতঙ্ক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম