Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মাভাবিপ্রবিতে গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৪ pm ২৭, মার্চ ২০২৬
in Semi Lead News, ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
‎
‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‎
‎পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, প্রক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
‎
‎উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “শিক্ষার্থীরা অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত কোনো জটিলতা দেখা যায়নি। প্রশ্নের মানও সন্তোষজনক হয়েছে বলে আশা করছি। বাকি ইউনিটগুলোর পরীক্ষাও একইভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।” তিনি আরও জানান, প্রায় ৮০ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে এবং শিক্ষক, কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের সার্বিক সহযোগিতায় পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
‎
‎বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় মোট ৭২০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
‎
‎পরীক্ষা সফল করতে বিশ্ববিদ্যালয়ের মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা প্রদান করে।
‎
‎এদিকে, পরীক্ষার পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।
‎
‎উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটে মোট ২৫ হাজার ২১৬ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে । গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২১টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সিলেটে ভূমি অফিসে দুই কর্মকর্তার মারামারি
  • ফরিদপুরে পাটের গোডাউনে আগুন: ৩০ লাখ টাকার ক্ষতি
  • নবাবগঞ্জে ২.২৪ একর বনভূমি দখলমুক্ত
  • মধ্যনগরে সৎসঙ্গের ব্যানার টানালেও অনুষ্ঠিত হয়নি উৎসব
  • এক পরিবারের জীবনের গল্পের সমাপ্তি, শ্বশুরবাড়িতে খোঁড়া হলো ৪ কবর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম