Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৫৮ pm ০৩, এপ্রিল ২০২৬
in ক্যাম্পাস, শিক্ষা
A A
0

আবদুল্লাহ আল শাহিদ খান, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ( ববি )তে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে থেকেই কেন্দ্রে প্রবেশ করতে ভিড় করছেন পরীক্ষার্থীরা। এতে কেন্দ্রের প্রবেশমুখে পরীক্ষার্থীদের প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে তল্লাশি করে পরীক্ষার্থীদের মেইন গেট দিয়ে প্রবেশ করানো হয়। যেকোনো বিলম্ব এড়াতে পরীক্ষা শুরুর এক থেকে দেড় ঘণ্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করছেন ৯১৩৩ শিক্ষার্থী। কেন্দ্রে হিসেবে থাকছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় লাইব্ররি  ও টিএসসি । পুরো পরীক্ষার বিষয়াদি মনিটরিং করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোহাম্মাদ তৌফিক আলম।

ববি  কেন্দ্রে গুচ্ছ বি ইউনিটের সমন্বয়কারি ও আইন অনুষদের ডিন বলেন, আমাদের প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা শুরু হচ্ছে। ইনশাআল্লাহ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষাটি সম্পন্ন হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ভর্তি পরীক্ষার শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ড. মোঃ রাহাত ফয়সাল বলেন , “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। মেডিকেল টিম সহ অন্যান্য সেবামূলক টিম সার্বক্ষণিক মনিটরিং করবেন। এবারের পরীক্ষায় শিক্ষার্থী বেশি থাকায় আগের চেয়ে বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি । আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”

গুচ্ছ পদ্ধতির আওতায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ পরীক্ষা ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও সতর্কতা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৬ ড্রাম জ্বালানি তেল জব্দ করে পুলিশে দিলেন হুইপ বকুল
  • শেখ হাসিনাকে নিয়ে হাসনাত আবদুল্লাহর রহস্যময় পোস্ট
  • রোববার থেকে সন্ধ্যা ছয়টার পরও খোলা থাকবে যেসব দোকানপাট
  • সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণ
  • ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরছেন রাণীশংকৈলের দিনমজুর আজিজুর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম