Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৩৯ pm ২৭, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

মৌলভীবাজারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

অভিযানে রোমার কাউন্টার,জালালাবাদ কাউন্টার এবং সৌদিয়া কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়,নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন না করা এবং রশিদ সংরক্ষণে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এ সব অপরাধে সড়ক পরিবহন আইন,২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী তিনটি কাউন্টারকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন বলেন,“যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় তথ্য গোপন করা আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো কাউন্টারকে অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না।”

জেলা প্রশাসন জানিয়েছে,যাত্রীদের ভোগান্তি কমানো এবং পরিবহন খাতে শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কাউন্টার কর্তৃপক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
  • কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন সুধীর
  • ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • মৌলভীবাজার বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান ও জরিমানা আদায়
  • শ্রীমঙ্গলে অবৈধ জ্বালানি মজুদে দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম