Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, আরামদায়ক পরিবেশে বাড়ি ফিরছে যাত্রীরা

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪১ pm ১৮, মার্চ ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে এবং কোনো ধরনের ঘাটতি বা স্বল্পতা নেই। তিনি বলেন, সব রুটে যাত্রীরা আরামদায়ক পরিবেশে বাসে ভ্রমণ করছেন। বিচ্ছিন্ন চাপ থাকলেও তা প্রশাসনের তৎপরতায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

আজ বুধবার (১৮ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন, নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে পুলিশ, ভিজিল্যান্স এবং র‍্যাবের কন্ট্রোল রুম সক্রিয় রয়েছে। যাত্রী অভিযোগ খুব কম, এবং কোনো অভিযোগ এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় বাসসমূহ সময়মতো ছাড়ছে এবং যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন না। কিছু রুটে টিকিট শেষ হলেও বেশিরভাগ রুটে এখনও টিকিট পাওয়া যাচ্ছে।

মন্ত্রী জানান, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে নবীনগর ও বাইপাইলে একটি পরিবহনকে ১০ হাজার টাকা এবং চট্টগ্রাম রোডে দুই পরিবহনকে প্রায় ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। অনিয়মের বিচ্ছিন্ন চেষ্টার মধ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সব রুটে যান চলাচল স্বাভাবিক এবং যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করছেন।

তিনি আরও বলেন, কিছু পরিবহন নিজেরাই বিভিন্ন জায়গায় সাব-কাউন্টার চালু করেছে, যা শৃঙ্খলার জন্য ঠিক নয়। ঈদের পর এসব কাউন্টার নির্দিষ্ট বাস কাউন্টারে সরিয়ে আনার জন্য মালিকদের সময় বেঁধে দেওয়া হবে এবং বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে।

Tags: গণপরিবহনজ্বালানিসড়ক পরিবহনসেতুমন্ত্রী শেখ রবিউল আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার
  • বাউফলে ঈদ উপলক্ষে ১ হাজার পরিবারকে নগদ সহায়তা
  • জাজিরায় ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎
  • জয়পুরহাটে ব্যবসায়ীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
  • মৌলভীবাজারের মুন্সিবাড়ি’তে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম