Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৮ pm ২০, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

নাটক ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

পারিবারিক সূত্র ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) তানিয়া বৃষ্টির মাথায় এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সার্জারি পরবর্তী কোনো ধরনের জটিলতা এড়াতে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে (অবজারভেশন) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হওয়ায় গতকাল বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন।

বর্তমানে তিনি বাসায় চিকিৎসকদের কঠোর তত্ত্বাবধানে রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বলে জানা গেছে।

জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদ অভিনেত্রীর বর্তমান অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান, তানিয়া এখন ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে পুরোপুরি সেরে উঠতে তার বেশ কিছুটা সময় লাগবে। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী এই মুহূর্তে তার জন্য মানসিক ও শারীরিক প্রশান্তি এবং দীর্ঘমেয়াদি বিশ্রাম অত্যন্ত জরুরি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের উদ্বিগ্ন করে তুলেছিলেন তানিয়া বৃষ্টি। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে তিনি জানিয়েছিলেন, পরদিন তার মাথায় একটি বড় ধরনের অস্ত্রোপচার হতে যাচ্ছে। তার এই পোস্টে ভক্ত ও সহকর্মীরা দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা ও শুভকামনা জানান।

Tags: অভিনেত্রী তানিয়া বৃষ্টিবিনোদনবিশেষ খবরবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
  • পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা
  • তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
  • জামালপুরে পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় বাবা-ছেলে নিহত
  • দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম