সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার বড়লেখা হাজিগঞ্জ বাজারে মঙ্গলবার (১০ মার্চ) জনাব নাঈমা নাদিয়া,সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই অভিযানে অবৈধ পার্কিং ও রাস্তা দখলের অপরাধে দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
সড়ক পরিবহন আইন,২০১৮-এর ১৬ ও ৮২ ধারা লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় মোট ৬,০০০/- টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া বলেন,“নাগরিকদের স্বাচ্ছন্দ্য এবং যানজট কমানোর জন্য আমরা বাজার এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে যাব। আইন না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ভ্রাম্যমাণ আদালতের এই পদক্ষেপের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি সড়ক ব্যবস্থাপনার ওপর ইতিবাচক প্রভাব ফেলার আশা করা হচ্ছে।

