Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জাতীয় পার্টি কাজী জাফর এর ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাস খান

Nuri JahanbyNuri Jahan
৭:৪২ pm ২৮, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):

জাতীয় পার্টি (কাজী জাফর) গ্রুপের মহাসচিব আহসান হাবিব লিংকনের পদত্যাগের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।

রোববার (২৮ ডিসেম্বর) খিলগাঁওয়ে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে প্রেসিডিয়াম ও সম্পাদকমণ্ডলীর এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নওয়াব আলী আব্বাস খানকে জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব (ভারপ্রাপ্ত) হিসেবে মনোনীত করা হয়।

নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন পাওয়ার পর নওয়াব আলী আব্বাস খান বলেন,“দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। জাতীয় পার্টি (কাজী জাফর) কে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বার্থে আমাদের রাজনৈতিক অবস্থান আরও সুসংহত করা হবে।”

উল্লেখ্য,বিএনপি নেতৃত্বাধীন ১২-দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) এর সদ্য সাবেক মহাসচিব আহসান হাবিব লিংকন দল ও জোটে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেন। একই সঙ্গে তিনি কুষ্টিয়া-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দেন।

নওয়াব আলী আব্বাস খানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জাতীয় পার্টি (কাজী জাফর) নতুন নেতৃত্বের অধীনে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলীয় নেতাকর্মীরা।

Tags: জাতীয় পার্টি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের নতুন আহ্বায়ক কমিটি গঠন
  • বেনাপোল স্থলবন্দরে কোটি টাকার পাটবীজ আটক
  • আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
  • ইরানে হামলার জেরে ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল
  • সাতক্ষীরায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম