জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, হামিদুর রহমান ফর্সা একটি নিয়মিত মামলার আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

