Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বাউফলে ৯ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত নানা পলাতক

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৩ pm ০২, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

বাউফল, পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্ত লালু শাহ (৬০) নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় চৌকিদার মহিবুল্লাহর পিতা।

ঘটনার পর থেকেই অভিযুক্ত লালু শাহ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ভিকটিম শিশু নুসাইবা (৯) উপজেলার দাশপাড়া ইউনিয়নের চর আলগী গ্রামের হাসান হাওলাদারের মেয়ে। সে সম্পর্কে অভিযুক্ত লালু শাহের নাতনি।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, রোববার (১ মার্চ) সন্ধ্যার আগে ধানদী গ্রামে নানা বাড়িতে একটি খালি ঘরে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন লালু শাহ। বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবার প্রথমে অভিযুক্তের ছেলে চৌকিদার মহিবুল্লাহকে জানায়। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ শাহরিয়ার আল কাইয়ুম জানান, প্রাথমিক পরীক্ষার পর শিশুটির শারীরিক অবস্থা বিবেচনা করে ফরেনসিক রিপোর্টের জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “খবর পাওয়ার পরপরই আমরা বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভুক্তভোগীর পরিবারের খোঁজখবর নিয়েছি। ভিকটিমকে ফরেনসিক পরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত লালু শাহ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই জঘন্য ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দারা ধর্ষক লালু শাহকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা গুলিবিদ্ধ
  • শীতের রেশ কাটতেই বৃষ্টির দেখা পেলো ঢাকাবাসী
  • রাজশাহীতে ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম