Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৬ pm ০৫, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন লাকি বেগম।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার শাহ আলমের ছেলে, নিজেকে যুবদল নেতা পরিচয় দেওয়া রাজু আহমেদ গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে একটি মিথ্যা চাঁদাবাজির ঘটনা সাজিয়ে তার ছেলে আরিফুল ইসলাম সজিবকে মারধর করেন। এ সময় রাজু আহমেদের নেতৃত্বে ১০-১২ জন লোক হামলায় অংশ নেয়। হামলার সময় রাজুর নিজের লোকজনও আহত হয় বলে দাবি করেন তিনি। পরে তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার কারণে পরিবারের সব পুরুষ সদস্য বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

লাকি বেগম আরও অভিযোগ করেন, পরিবারের পুরুষ সদস্যরা আত্মগোপনে থাকার সুযোগে গত ২৮ ফেব্রুয়ারি রাত ২টার দিকে রাজু আহমেদের অনুসারীরা তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঘরে ভাঙচুর চালিয়ে নগদ টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্জাক, রনি ও পলাশ বাহিনীর সদস্যরা তাদের পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সাবরিনা আক্তার, শাহারা, ইসরাত জাহান ইভা ও জেসমিন বেগম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত রাজু আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

 

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাউফলে ইউপি প্রতিনিধিদের সাথে ড. মাসুদ এমপির মতবিনিময় ও ইফতার
  • যশোরের শার্শায় আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য-আটক
  • সোনাহাট সেতু পরিদর্শনে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিলেন এমপি আনোয়ারুল
  • মুন্সিগঞ্জে সালিসে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • রুদ্রকরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম