আল আমিন হোসেন, পাংশা ( রাজবাড়ী ) প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা-এ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো. রতন (২৫), তিনি খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) ভোরে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ র্যাব-৬-এর সহযোগিতায় ঝিনাইদহ সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রতনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৭) ধারায় মামলা (নং-০২) রয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

