Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাবেক হুইপ কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

Tanazzina TaniabyTanazzina Tania
২:০৫ pm ১৪, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

জেলা প্রতিনিধি, জামালপুর :

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ডাক্তার শারমিন রহমান অমির বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আতিউর রহমান ওই মামলা দায়ের করেন।

জানা যায়, শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক এর কন্যা শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি পিতার প্রভাব খাটিয়ে  ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থ বছরে শেরপুর সদরের ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নলকূপ স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থ বরাদ্ব পায়। কিন্তু নলকূপ ক্রয় ও স্থাপন না করে ভুয়া বিল ভাউচার দিয়ে ৫ লাখ ৫ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
পৃথক প্রকল্পে এমএসআর, ওষুধ ও প্রতিষেধক ক্রয়ের নামে ভুয়া বিল দেখিয়ে ৯ লাখ ১১ হাজার ২৪৯ টাকা আত্মসাৎ করেন।

উল্লেখিত ২টি প্রকল্পে মোট আত্মসাৎকৃত টাকার পরিমান ১৪ লাখ ১৬ হাজার ২৪৯ টাকা। এ ব্যাপারে ডাক্তার শারমিন রহমান অমির বিরুদ্ধে একটি মামলা হয়। বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জামালপুর ও শেরপুর জেলার স্পেশাল জজ আদালতের পিপি অ্যাডভোকেট মুখলেসুর রহমান জীবন।
এ ব্যাপারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শেরপুর অফিসের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাস জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পূর্ব থেকে কর্মস্থলে অনুপস্থিত ডা. শারমিন রহমান অমি। সরকারি চাকরি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক (বাদী) আতিউর রহমান জানান, ডাক্তার শারমিন রহমান অমি বাবার দাপটে একাধিক পদে দায়িত্বে থাকাকালীন ভুয়া বিল-ভাউচার দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। তদন্তসাপেক্ষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে। ডাক্তার শারমিন রহমান অমি পলাতক থাকায় এ ব্যাপারে তার মতামত জানা সম্ভব হয়নি।

Tags: অপরাধআওয়ামী লীগদুর্নীতি দমন কমিশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • স্বেচ্ছাসেবক লীগের সেই রহিম এখন সাভার পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি
  • সারিয়াকান্দিতে যানজট নিরসনে থানা পুলিশের অভিযান
  • দৌলতদিয়া ঘাটে ঘরমুখো যাত্রীদের ঢল, যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের নানা উদ্যোগ
  • কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে কুরআনের সৌন্দর্যে মুগ্ধ হলাম: চলচ্চিত্রকার গাজী রাকায়েত
  • মৌলভীবাজারে সমাজকর্মীর ওপর হামলার অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম