জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি দাবি করেছেন তার দুই ভাই রমজান আলী ও আবু হোসেন।
বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার শুনানি দেখতে এসে তারা সাংবাদিকদের কাছে এ দাবি জানান।
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশের সময় আবু সাঈদের মেজো ভাই আবু হোসেন বলেন, “আজ মামলার রায় ঘোষণা হবে। আমরা চাই, আমার ভাইয়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। পাশাপাশি যারা এখনো পলাতক রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক।”
একই সময় বড় ভাই রমজান আলী বলেন, “বিচার প্রক্রিয়া নিয়ে আমরা এখন পর্যন্ত সন্তুষ্ট। এখন দেখার বিষয় রায় কী আসে। আমাদের প্রত্যাশা, দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে।”
এদিকে রায়কে ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

