Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক বচ্চন

Taslima TanishabyTaslima Tanisha
২:১০ pm ১৪, অক্টোবর ২০২৫
in Semi Lead News, অন্যান্য, বিনোদন
A A
0

বলিউডে বিচ্ছেদ সংক্রান্ত গুঞ্জন চলছিল ঠিক তখনই সব উড়িয়ে দিয়ে নিজের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন অভিষেক বচ্চন। সম্প্রতি প্রথমবারের মতো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা হিসেবে সম্মানিত হওয়া অভিষেক, মঞ্চে এই পুরস্কার উৎসর্গ করেছেন স্ত্রী ঐশ্বরিয়া রাইকে।

অভিষেক আবেগঘন কণ্ঠে কন্যা আরাধ্যাকেও ধন্যবাদ জানান। তিনি বলেন, “ঐশ্বরিয়া আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মাধ্যমে তোমরা নিজেদের ত্যাগের মূল্য খুঁজে পাবে। তোমাদের জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে।”

পুরস্কার হাতে নিয়ে তিনি আরও জানান, “গত ২৫ বছর ধরে আমি এই পুরস্কারের স্বপ্ন লালন করেছি। আজ সেই স্বপ্ন সত্যি হলো। আমার চেয়েও বেশি খুশি আমার পরিবার। সমস্ত পরিচালক, প্রযোজক যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন, তাদের সকলকেই আমি এই সম্মান উৎসর্গ করলাম। এই পুরস্কার সহজে আসেনি, তবে আমি মনে করি, আমি এর যোগ্য হয়েছি।”

সেরা অভিনেতার এই সম্মান তিনি অর্জন করেছেন সুজিত সরকারের ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর জন্য। ছবিতে একজন অসুস্থ বাবা এবং তার মেয়ের মধ্যে শেষ পর্যায়ে সম্পর্ক নতুনভাবে গড়ার গল্প দর্শকদের মন ছুঁয়ে গেছে। অভিষেকের তুখোড় অভিনয়ই তাকে এই বিশেষ সম্মান এনে দিয়েছে। পুরস্কার গ্রহণের সময় তিনি বাবা অমিতাভ বচ্চন এবং কন্যা আরাধ্যাকেও আলাদাভাবে ধন্যবাদ জানান।

Tags: অভিষেক বচ্চনঐশ্বরিয়াফিল্মফেয়ার অ্যাওয়ার্ডবলিউড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী
  • আগামীকাল দিনাজপুরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই
  • ঈদে ফাঁকা রাজধানীর নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম