Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারী-১ আসনে দাঁড়িপাল্লার আব্দুস সাত্তার বিজয়ী

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০১ pm ১৩, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, নির্বাচন
A A
0

মোঃ শরিফ বিল্লাহ, ডোমার উপজেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ১২ দলীয় জোট মনোনীত প্রার্থী ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

বৃহস্পতিবার রাত ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ফল অনুযায়ী, ১৫৪টি কেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে আব্দুস সাত্তার পেয়েছেন ১ লাখ ৫০ হাজার ৮২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী (খেজুর গাছ প্রতীক) পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৩৭৪ ভোট। এতে ৩৬ হাজার ১০০ ভোটের ব্যবধানে বিজয়ী হন দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী। এদিকে বৃহস্পতিবার রাত ৩টায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তারের হাতে ফলাফলের কপি তুলে দেন। এ সময় নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, সকল কেন্দ্রের ফলাফল যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সাত্তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, জনগণের রায়কে তিনি আমানত হিসেবে গ্রহণ করেছেন। এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, নীলফামারী-১ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। ফল ঘোষণার মধ্য দিয়ে ডোমার-ডিমলার রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন স্থানীয়রা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ, সবচেয়ে বয়স্ক খন্দকার মোশাররফ
  • রংপুরে লাঙলের জানাজার ছবি ভাইরাল
  • ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচনের দাবি তুলেছেন সানজিদা ইসলাম তুলি
  • যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়: কাইয়ুম
  • রাজবাড়ীর ২ আসনেই বিএনপির বিজয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম