Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ভাইয়ের সঙ্গে দূরত্বের কারণ নিয়ে নীরবতা ভাঙলেন আমির খান

Taslima TanishabyTaslima Tanisha
১১:৩৮ am ০৯, জানুয়ারী ২০২৬
in Semi Lead News, বিনোদন
A A
0

বলিউডে পেশাগত নিখুঁততার জন্য পরিচিত আমির খান, তবে তার ব্যক্তিগত জীবনের একটি অধ্যায় দীর্ঘদিন ধরেই আলোচনার বাইরে ছিল। প্রায় আড়াই দশক ধরে ছোট ভাই ফয়সাল খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন ও গুরুতর অভিযোগ নিয়ে চলা বিতর্কে এবার প্রকাশ্যে নিজের অবস্থান জানালেন তিনি।

এই পারিবারিক দ্বন্দ্বের সূত্রপাত ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘মেলা’ থেকে। ছবিটিতে ফয়সাল খানের অভিষেক হলেও বক্স অফিসে ব্যর্থতার পর দুই ভাইয়ের সম্পর্ক ক্রমশ জটিল হয়ে ওঠে। পরবর্তী সময়ে ফয়সাল অভিযোগ করেন, শুটিং চলাকালে তাকে মাদক প্রয়োগ করে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এবং তার জীবনও ঝুঁকির মুখে পড়ে।

এ অভিযোগেই থেমে থাকেননি ফয়সাল। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি দাবি করেন, তাকে জোরপূর্বক মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল। একদিন বহু মানুষ একসঙ্গে এসে তাকে ওষুধ খাওয়াতে বাধ্য করে এবং বাইরের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে পরিবারের সম্পত্তি থেকেও নিজেকে দূরে সরিয়ে নেন ফয়সাল।

দীর্ঘদিন পর এসব অভিযোগ নিয়ে মুখ খুলে আমির খান আবেগঘন কণ্ঠে বলেন, বিষয়টি তিনি নিজের নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন। তার ভাষায়, “পৃথিবীর সঙ্গে লড়াই করা যায়, কিন্তু নিজের পরিবারের সঙ্গে লড়াই করা সবচেয়ে কঠিন।”

তিনি স্পষ্ট করেন, পাল্টা অভিযোগ বা বিতর্কে জড়াতে চান না। বরং ফয়সাল যেন আবার অভিনয়ে ফিরতে পারেন—এটাই তার চাওয়া। আমির বলেন, ইন্ডাস্ট্রি যদি ফয়সালকে কাজ না দেয়, তবে তিনি নিজেই ভাইয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

দীর্ঘদিনের এই পারিবারিক দ্বন্দ্বে আমির খানের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংঘাত নয়, বরং সম্পর্কের সেতু গড়ার ইচ্ছাই যেন তুলে ধরলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

Tags: আমির খানবলিউডসম্পর্কের টানাপোড়েন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে আইন-শৃঙ্খলা প্রশ্নে কোনো আপস হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ডিবি পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে মুক্তিপণ আদায়
  • টাঙ্গাইল জেলা বাংলাদেশ জামায়েত ইসলামীর সমাবেশে ডা. শফিকুর রহমান
  • শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে জামায়াত
  • শ্যামনগর কাশিমাড়ী জামায়াত প্রার্থী গাজী নজরুলের জনসভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম