Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নগরীতে তরুণীকে দীর্ঘদিন উত্যক্ত

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩৫ am ০৪, মার্চ ২০২৬
in সারাদেশ
A A
0

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কয়েরদাড়া খ্রিস্টানপাড়া এলাকায় এক তরুণীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। সর্বশেষ গভীর রাতে অজ্ঞাত দুই ব্যক্তি এসে বাড়ির ছবি তুলে নেওয়ার ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

ভুক্তভোগী তরুণীর দাবি, গত আগস্ট মাস থেকে এলাকার কিছু যুবক বিভিন্নভাবে তাকে বিরক্ত করে আসছে। সেপ্টেম্বর মাসে কয়েকজন যুবক তাদের বাড়িতে ইট ছুড়ে মারে। অক্টোবর থেকে এক যুবক নিয়মিত কখনও বিকেল, কখনও সন্ধ্যা কিংবা রাতে তার নাম ধরে চিৎকার ও অশ্লীল মন্তব্য করে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া বাড়ির পেছনের রাস্তা দিয়ে হাঁটার সময় কয়েকজন যুবক তার নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলেও তিনি জানান। একাধিকবার অচেনা কণ্ঠে “আই লাভ ইউ”সহ বিভিন্ন অশ্লীল ভাষায় ডাকা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। কয়েকটি কণ্ঠ চিনতে পারলেও সরাসরি কাউকে শনাক্ত করতে পারেননি।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটে ২ মার্চ দিবাগত গভীর রাতে। তরুণীর ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ২০ মিনিটে (৩ মার্চ ভোরে) একটি রিকশায় করে দুই ব্যক্তি এসে বাড়ির পেছনে দাঁড়িয়ে কথাবার্তা বলতে থাকে। তাদের একজনকে বলতে শোনা যায়, “কোন বাড়িটা হবে?” অপরজন একটি বাড়ির দিকে ইঙ্গিত করে বলে, “এই বাড়িটা।” পরে একজন আরেকজনকে ছবি তুলতে বললে বাড়ির ছবি তোলা হয়।

ঘটনাটি টের পেয়ে তরুণী বাইরে এলে রিকশাটি দ্রুত স্থান ত্যাগ করে। এরপর থেকেই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি বাইপাস সড়কমুখী ওই এলাকায় প্রায়ই চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। পাশেই একটি রাজনৈতিক দলের ক্লাব রয়েছে, যেখানে কিছু যুবক রাতে আড্ডা ও মাদক সেবন করে এবং অশ্লীল ভাষা ব্যবহার করে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী তরুণী Prime Institute of Medical Technology-এর প্রথম বর্ষের ছাত্রী এবং আদিবাসী মাহলি সম্প্রদায়ের সদস্য। তিনি বর্তমানে ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।

তিনি প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁয় রাত নামলেই রাজুর ‘মাটি কাটার’ মহোৎসব: অস্তিত্ব সংকটে মান্দার গ্রামীণ সড়ক
  • পরকীয়ার ফাঁদে অর্থ আদায়ের অভিযোগে নারী গ্রেফতার
  • রামপালে জমি সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১
  • জলঢাকায় নতুন কৌশলে প্রতারণা, সতর্ক করলেন ওসি
  • মনোহরদীতে বিল থেকে উদ্ধার গ্রেনেড সদৃশ বস্তু, এলাকায় চাঞ্চল্য

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম