Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কারামুক্ত হয়ে বাড়ি ফেরার পথে যুবককে কুপিয়ে জখম, গ্রামে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩০ pm ১৭, মার্চ ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ফরিদপুরে দীর্ঘদিন কারাবাসের পর জামিনে মুক্ত হওয়া মহসিন মোল্লা (৪৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় অভিযুক্ত হামলাকারীর গ্রামের বাড়িতে পাল্টা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ঘটনা সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘটে। আহত মহসিন মোল্লা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহসিন মোল্লা একটি মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা দেন। একপর্যায় প্রতিপক্ষের লোকজন তাকে ভাঙ্গাগামী বাস থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পুরাতন বাসস্ট্যান্ডে ফেলে রেখে যায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির বক্তব্য নেয়। ঘটনার সূত্র ভাঙ্গা উপজেলার চরকান্দা গ্রাম। তবে এখনো থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রব মোল্লা ও বুলু মোল্লা-র মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আহত মহসিন মোল্লা রব মোল্লার সমর্থক।

হামলার খবর গ্রামে ছড়িয়ে পড়লে তারাবির নামাজের পর মহসিন মোল্লার সমর্থকরা বুলু মোল্লার সমর্থকদের চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় নারী-পুরুষসহ অন্তত পাঁচজন আহত হন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: ফরিদপুরমেডিকেল কলেজ হাসপাতালে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ঝালকাঠিতে ২ হাজার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন
  • নওগাঁয় বেললতা খাল খনন কাজে অনিশ্চয়তা
  • কক্সবাজারে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ঈশ্বরদীতে ইফতার খেয়ে অসুস্থ কারখানার শতাধিক শ্রমিক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম