Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ০২, মার্চ ২০২৬
in Lead News, আন্তর্জাতিক
A A
0

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন-এ এক বাংলাদেশি নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলার জবাবে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।

সোমবার (২ মার্চ) সকালে বাহরাইনের রাজধানী মানামার কাছে সমুদ্র এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজে আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ তারেক (৪৮) নিহত হন এবং আরও দুজন আহত হন।

তারেকের বাড়ি সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। তিনি বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্মরত ছিলেন এবং ডিউটির সময় এই হামলার শিকার হন।

এদিকে সংযুক্ত আরব আমিরাত-এ একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ধ্বংসাবশেষে সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা সালেহ আহমেদ নিহত হয়েছেন। সংশ্লিষ্ট দূতাবাস মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কাজ করছে।

অন্যদিকে কুয়েত-এ ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা চিকিৎসা নিয়ে বর্তমানে স্থিতিশীল আছেন এবং বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে যোগাযোগ রাখছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সেখানে বসবাসরত ৬০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা দূতাবাসগুলোকে প্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tags: ইরানক্ষেপণাস্ত্রনিহতবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজধানীতে অভিযানের সময় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা গুলিবিদ্ধ
  • শীতের রেশ কাটতেই বৃষ্টির দেখা পেলো ঢাকাবাসী
  • রাজশাহীতে ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত
  • ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা সাড়ে পাঁচশ ছাড়িয়েছে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম