Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

যশোরে আতর, টুপি ও জায়নামাজ কেনার ধুম

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ১৮, মার্চ ২০২৬
in Semi Lead News, ঈদ আনন্দ
A A
0
মনির হোসেন, বেনাপোল  প্রতিনিধি :
বড় উৎসবে কেনাকাটার তালিকাটা হয় দীর্ঘ। পোশাক, জামা জুতা স্যান্ডেল কেনার পরেও কেনাকাটার তালিকায় সংযোজন হতে থাকে নতুন করে আরো অনেক কিছু। তাই ঈদ বাজারের শেষ পর্যায়েও চলে নানান ধরনের কেনাকাটা।
শেষ মুহূর্তের কেনাকাটায় যুক্ত হয়েছে তসবি, টুপি, আতর, জায়নামাজ। ঈদ উপলক্ষে যশোর শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, বড় বাজার, জামে মসজিদ লেনসহ বিভিন্ন প্রান্তে এসকল পণ্যের বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে কেনাকাটা। যশোর ছাড়াও ক্রেতারা আসছেন বাইরের শহর থেকেও।
দোরগোড়ায় ঈদ আনন্দ। আর দুদিন পরেই ঈদ, শেষ হচ্ছে উৎসব উদযাপনে অপেক্ষার পালা। শেষ মুহূর্তের কেনাকাটায় যশোর শহরবাসী ব্যস্ত সময় পার করছেন। নিজের ও পরিবারের প্রতিটি সদস্যের কেনাকাটার পরেও তালিকায় রয়ে গেছে আতর, টুপি, জায়নামাজ, তসবি এমন কিছু। কেনাকাটা শুরু হলেও বা এসকল পণ্যের দাম একই থাকলেও বেচাকেনা এবার জমে ওঠেনি এমনটাই বলছেন বিভিন্ন কুতুবখানার স্বত্বাধিকারী ও বিক্রেতারা।
শহরের চৌরাস্তা ও বড় বাজারে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে আতর, টুপি, জায়নামাজ, তসবি। সকাল থেকে কেনাকাটা শুরু হয়ে চলছে মাঝ রাত অবধি। সামর্থ্য অনুযায়ীকে ক্রেতারা বেছে নিচ্ছে তাদের জরুরী পণ্য। বিক্রির শীর্ষে রয়েছে টুপি। শহরের চৌরাস্তা, বড় বাজারসহ বিভিন্ন প্রান্তে টুপি বিক্রি হচ্ছে ১০টাকা থেকে ৫০০টাকায়। আতর বিক্রি হচ্ছে ১০টাকা থেকে এক হাজার টাকায়। তসবি বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৩৫০টাকায়। জায়নামাজ বিক্রি হচ্ছে ১০০টাকা থেকে দুই হাজার টাকায়।
মাগুরা থেকে আসা আবিদুর রহমান বলেন, কেনাকাটা যশোর থেকে করতেই ভালোলাগে। টুপি আর আতর কিনতে এসেছি। মুড়লী এলাকার মেহেদী হাসান বলেন, নতুন পাঞ্জাবির সাথে নতুন টুপি না হলে দেখতে স্মার্ট লাগে না, তাই প্রতিবছরের মতো এবারও টুপি কিনতে এসেছি। খালধার রোড এলাকার আনোয়ার হোসেন আবির বলেন, প্রতিবছরের মতো এবারেও টুপি আর আতর কিনতে আসলাম। কারণ আতর আর টুপিটাই দরকার হয় বেশি।
হক্কানী কুতুবখানার স্বত্বাধিকারী আব্দুল হক বলেন, এবারে বেচাকেনা গতবছরের চেয়ে কম, বিগত বছরগুলোতে আমরা বসে থাকার কোন অবসরই পাইনি। আল আমিন কুতুবখানার বিক্রেতা আবু সাঈদ বলেন, বেচাকেনা গতবছরের চেয়ে কম, টুপি যা একটু বিক্রি হচ্ছে। আশরাফিয়া কুতুবখানার স্বত্বাধিকারী জাহেদ হাসানও একই কথা বলেন।
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
  • নড়াইলে গরু চুরির ঘটনায় গুলির হুমকি, যুবক গ্রেপ্তার
  • দৌলতদিয়ায় যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
  • নারায়ণগঞ্জে ১২ মামলার আসামি ফয়সাল গ্রেফতার
  • রাজশাহীতে পরিত্যক্ত ২১টি ককটেল উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম