মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের চেকপোস্টে প্রায় দুহাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মোস্তাক নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩রা ফেব্রুয়ারি রাতে মধ্যনগর ব্রিজের উপরে চেকপোস্টের সময় মোটরসাইকেল আরোহীর কোমরে লুকিয়ে রাখা একহাজর নয়শত ষাটটি ইয়াবা ট্যাবলেট,১টি মোবাইল ফোন,১টি প্লাটিনা ১০০সি.সি. মোটরসাইকেল সহ এক আসামী গ্রেফতার হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি তাহিরপুর উপজেলার আমতৈল গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৩৬)।যার মামলা নং-৩(মধ্য),৩/২/২৬ধারা-৩৬(১) সারণির ১০(ক) /৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮।
বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহীন এবং জানান আগামীকাল যথাযথ পুলিশ ইস্কটের মাধ্যমে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

