Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রমজানে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার আহ্বান

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৩২ am ২৮, ফেব্রুয়ারী ২০২৬
in Semi Lead News, রমজান
A A
0

মোঃতাইজুল  ইসলাম, শরণখোলা বাগেরহাট

বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল আলীম শরণখোলায় সন্ত্রাস, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রমজান মাস মানুষকে তাকওয়া ও আত্মসংযমের শিক্ষা দেয় উল্লেখ করে তিনি আরও বলেন, রোজার প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারলে কেউ অন্যের হক নষ্ট করতে পারে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নে আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় শাখা। তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. মোশাররফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সেক্রেটারি মো. গোলাম সরওয়ার।

এসময় বক্তব্য দেন শরণখোলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মো. মোস্তফা আমিন, অধ্যাপক মো. নাসরুল্লাহ, ডা. ফজলুর রহমান, মাওলানা মুহাম্মদ ছরোয়ার হোসাইন বাদল এবং মাওলানা আব্দুল জলীল আনওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক বিভিন্ন পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Tags: বাগেরহাটরমজানসমাজগড়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে ছেলে আদালতে হাজির না হওয়ায় বাবা-মা কারাগারে
  • পাইকগাছায় নবলোকের টিসিসিএফ-২ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
  • সুলতানি ঐতিহ্যের নীরব সাক্ষী মসজিদকুড় মসজিদ
  • দেশের বাজারে সোনার দাম বেড়েছে
  • পাইকগাছায় নেই ফায়ার সার্ভিস স্টেশন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম